তোশিবা ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিটের জন্য ট্র্যাকশন এনার্জি স্টোরেজ সিস্টেম প্রদান করতে চলেছে
- Press Release
কাওয়াসাকি, জাপান— তোশিবা ইনফ্রাস্ট্রাকচার সিস্টেমস অ্যান্ড সলিউশনস কর্পোরেশন (টিআইএসএস) আজ ঘোষণা করেছে যে তারা লারসন অ্যান্ড টুব্রো (এল অ্যান্ড টি), ভারতের একটি বৃহৎ ইঞ্জিনিয়ারিং, প্রোকিওরমেন্ট ও কন্সট্রাকশন (ইপিসি) কোম্পানির সাথে একটি চুক্তি সম্পাদন করেছে যার অধীনে তারা বাংলাদেশের ঢাকা ম্যাস র্যাপিড ট্র্যানজিটের (এমআরটি) লাইন-৬ এর জন্য আট সেট ট্র্যাকশন এনার্জি স্টোরেজ সিস্টেম (টিইএসএস) (২ মেগাওয়াট ×৭,৫০০ কিলোওয়াট× ১) সরবরাহ করবে। তারা ২০২০ সালের দ্বিতীয়ার্ধে ডেলিভারি শুরু করবে।
টিইএসএস হল রেলওয়ের পাওয়ার সাবষ্টেশনের একটি সরঞ্জাম যেখানে ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করে ব্রেকিং ট্রেন থেকে উৎপন্ন পুনঃসৃষ্ট শক্তি সংরক্ষণ করা হয় এবং এই সংরক্ষিত শক্তিকে ট্রেনের গতি পুনরায় বাড়ানোর শক্তির উৎস হিসাবে ব্যবহার করা হয়। টিইএসএস অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা যায়, যেমন, বিদ্যুৎ বিপর্যয়ের সময় ট্রেনে আপদকালীন বিদ্যুৎ সরবরাহের জন্য অথবা বিকল্প সাবষ্টেশনের জন্য ব্যাটারি পোস্ট হিসাবে ব্যবহার করা যায়। টিইএসএস সিস্টেমে স্টোরেজ মিডিয়া হিসাবে ব্যবহার করা হয় SCiB™, একটি দীর্ঘায়ু রিচার্জেবল লিথিয়াম-আয়ন ব্যাটারি, যা টিআইএসএস প্রস্তুত করেছে।
এখন পর্যন্ত, টিআইএসএস জাপানের বিভিন্ন রেলওয়ে অপারেটরকে টিইএসএস সিস্টেম দিয়েছে, যেমন, যাত্রী রেল, মেট্রো, মোনোরেল ও লাইট রেল ট্রানজিট (এলআরটি)। টিআইএসএস এই প্রথমবার দেশের বাইরে টিইএসএস সিস্টেম পাঠাতে চলেছে। SCiB™ এর দীর্ঘজীবন ও অতিরিক্ত সুরক্ষা, সেইসঙ্গে SCiB™ এর কর্মক্ষমতাকে সর্বাধিক করার জন্য টিইএসএস অসাধারণ নিয়ন্ত্রণ পদ্ধতি যাহা টিআইএসএসকে এই চুক্তি পাওয়াতে বিশেষভাবে সাহায্য করেছে।
অর্থনৈতিক উন্নতির পাশাপাশি বাংলাদেশের রাজধানী ঢাকার জনসংখ্যাও ১.৫ কোটি ছাড়িয়ে গেছে। ফলে অত্যধিক যানজট ও বায়ু দূষণ এখন সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের উপরেও প্রভাব ফেলছে। এমআরটি লাইন-৬ হল বাংলাদেশের প্রথম আরবান ইলেকট্রিফায়েড রেলওয়ে লাইন যা এই সমস্যাগুলি সমাধান করার জন্য নির্মাণ করা হয়েছে। এমআরটি লাইন-৬ এ ১৬টি ষ্টেশন এবং প্রায় ২০ কি.মি. উড়াল রেলপথ আছে যা ঢাকার উত্তর থেকে দক্ষিন দিকে বিস্তৃত।
টিআইএসএস পরিবেশবান্ধব সরঞ্জাম হিসাবে আন্তর্জাতিকভাবে টিইএসএস সিস্টেম প্রয়োগ করে যাবে যা দীর্ঘস্থায়ী সমাজের বাস্তবায়নে সাহায্য করবে এবং রেল ব্যবস্থার মান আরও উন্নত করবে।
*এটি জাপানের ওকিনাওয়া আরবান মোনোরেল ইঙ্কে সরবরাহ করা হয়
টিইএসএস কার্যপদ্ধতি
লিথিয়াম-আয়ন রিচার্জেবল ব্যাটারি SCiB™ (মডিউল)
লিথিয়াম-আয়ন রিচার্জেবল ব্যাটারি SCiB™ (সেল)